আপনার ব্যবহারকারীদের শেষ সাইন-ইন দেখুন

প্রয়োজনে, কোনো ব্যবহারকারী শেষ কবে তাঁর অ্যাকাউন্টে সাইন ইন করেছিলেন তা আপনি যাচাই করতে পারেন।

গুগল অ্যাডমিন কনসোল হোম পেজ থেকে, ইউজার্স (Users) -এ ক্লিক করুন। লাস্ট সাইন ইন (Last sign in)- এর নিচে, আপনি ব্যবহারকারীর শেষ সাইন ইন করার আনুমানিক সময় দেখতে পাবেন, যেমন ২ মিনিট আগে , ১ দিন আগে , বা ২ মাস আগে

যদি কোনো নতুন ব্যবহারকারী প্রথমবারের মতো তাঁর অ্যাকাউন্টে সাইন ইন না করে থাকেন, তাহলে কলামটিতে ‘সাইন ইন করেননি’ দেখানো হয়।

দ্রষ্টব্য : ডেটা পেতে কয়েক ঘন্টা থেকে ৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে।