প্রশাসক হিসেবে, আপনি নিরাপত্তা তদন্ত টুলে আপনার দেওয়া অনুসন্ধানের উপর ভিত্তি করে ড্যাশবোর্ডে একটি কাস্টম চার্ট তৈরি করতে পারেন। আপনি শুধুমাত্র লগ ইভেন্টের উপর ভিত্তি করে ডেটা সোর্সগুলোর জন্য কাস্টম চার্ট তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি জিমেইল লগ ইভেন্টের জন্য কাস্টম চার্ট তৈরি করতে পারলেও জিমেইল মেসেজের জন্য পারবেন না।
দ্রষ্টব্য: প্রত্যেক প্রশাসক সর্বোচ্চ ২৫টি কাস্টম চার্ট তৈরি করতে পারবেন।
একটি তদন্তের উপর ভিত্তি করে একটি চার্ট তৈরি করুন।
- নিরাপত্তা তদন্ত টুলে একটি অনুসন্ধান শুরু করুন। নির্দেশাবলীর জন্য, ‘তদন্ত টুল দিয়ে অনুসন্ধান কাস্টমাইজ করুন’ দেখুন।
- তদন্ত পৃষ্ঠা থেকে, ক্লিক করুন
পৃষ্ঠার উপরের-ডান কোণায় থাকা আইকনটিতে ক্লিক করুন এবং 'Create custom chart' নির্বাচন করুন।
- সার্চ উইন্ডো থেকে 'Create dashboard widget'- এ আপনার কাস্টম চার্টের জন্য একটি শিরোনাম এবং সংক্ষিপ্ত বিবরণ লিখুন।
- উইজেট থেকে প্রিভিউ করে নিন, ড্যাশবোর্ডে আপনার চার্টটি কেমন দেখাবে।
- ড্যাশবোর্ডে সংরক্ষণ করতে ক্লিক করুন।
- ড্যাশবোর্ডে আপনার নতুন চার্টটি দেখতে, বাম দিকের মেনু থেকে সিকিউরিটি > ড্যাশবোর্ড- এ যান। নতুন চার্টটি এখন আপনার ড্যাশবোর্ডের উপরের-বাম দিকের চার্ট হিসাবে দেখা যাচ্ছে।
- ঐচ্ছিক: ড্যাশবোর্ড থেকে, কাস্টমাইজ ড্যাশবোর্ড-এ ক্লিক করুন।
পৃষ্ঠার উপরের-ডান কোণায় থাকা আইকন। ড্যাশবোর্ড কাস্টমাইজ করার সময়, আপনি এই নতুন তৈরি করা কাস্টম চার্টটিকে ড্যাশবোর্ডের যেকোনো স্থানে সরাতে পারেন, অথবা পরে প্রয়োজন না হলে চার্টটি মুছেও ফেলতে পারেন।
আপনি ড্যাশবোর্ডের কিছু চার্টের উপর ভিত্তি করেও একটি তদন্ত শুরু করতে পারেন। নির্দেশাবলীর জন্য, ‘ড্যাশবোর্ড চার্টের উপর ভিত্তি করে একটি তদন্ত শুরু করুন’ দেখুন।