রিসোর্স ক্যালেন্ডার তার সমস্ত ইভেন্টের বিবরণ দেখায়

সমস্যা

আমি যদি কোনো রিসোর্স বুক করি বা রিসোর্স ক্যালেন্ডার দেখি, তাহলে রিসোর্স ক্যালেন্ডারে নির্ধারিত সমস্ত ইভেন্টের বিবরণ দেখানো হয়।

এমনটা কেন হচ্ছে? যখন রিসোর্স ক্যালেন্ডারগুলো ‘ সমস্ত ইভেন্টের বিবরণ দেখুন’ হিসেবে শেয়ার করা হয়, তখন আপনার প্রতিষ্ঠানের সকলের কাছে সমস্ত নির্ধারিত ইভেন্টের সম্পূর্ণ বিবরণ দেখানো হয়। যদি রিসোর্সগুলো অন্য কোনো সেটিং-এ শেয়ার করা হয়, তাহলে রিসোর্সটির প্রাপ্যতা দেখানো হতে পারে। কিন্তু, ইভেন্টের নাম এবং অন্যান্য বিবরণ দেখানো হয় না।

সমাধান

আপনি যদি কোনো রিসোর্স ক্যালেন্ডারে আপনার ইভেন্টের সমস্ত বিবরণ দেখাতে না চান, তাহলে রিসোর্সটি ‘শুধুমাত্র খালি/ব্যস্ত দেখুন’ হিসেবে শেয়ার করুন এবং ক্যালেন্ডার রুম বুকিংয়ের অনুমতি দিন । অথবা, আপনি ইভেন্টটিকে ব্যক্তিগত (প্রাইভেট) করে দিতে পারেন। মনে রাখবেন যে, কোনো ইভেন্টকে ব্যক্তিগত করলে তা সেইসব ব্যবহারকারীদের কাছ থেকেও ইভেন্টের বিবরণ গোপন করে দেয়, যারা আপনার ক্যালেন্ডার পর্যালোচনা করতে পারেন।